top of page
সংখ্যা ২
ড. কুদরাত-এ-খুদা: বিজ্ঞানে বিশ্বাসে বিস্ময়
প্রকাশিত:
৯ নভেম্বর, ২০২৬

ড. মুহম্মদ কুদরাত-এ-খুদাকে সাধারণত বিজ্ঞানী ও শিক্ষাবিদ হিসেবে হাজির করা হয়। কিন্তু তার কর্মের পরিসর কেবল এই দুইয়ের মধ্যে আটকে ছিল না। সমাজ, ধর্ম, সংস্কৃতি, মাতৃভাষা এবং দেশের মানুষের ভবিষ্যৎ নিয়েও ছিল গভীর ভাবনা। আলেখ-এর দ্বিতীয় সংখ্যায় পাঁচটি লেখার মধ্য দিয়ে সেই মানুষটিকেই নানা দিক থেকে দেখার চেষ্টা করা হয়েছে। উঠে এসেছে ব্যক্তিগত স্মৃতির ভেতর দিয়ে ধরা পড়া সময়ের সমাজবাস্তবতা। আলোচনায় এসেছে ধর্ম ও বিজ্ঞানের সম্পর্ক নিয়ে তার চিন্তা। তার প্রয়াণে তার কর্ম ও স্বপ্নকে স্মরণ করতে গিয়ে আবদুল্লাহ্ আল-মুতী বিশেষভাবে তুলে ধরেছিলেন তার ভূমিকার কথা; সেটাও পুনঃপ্রকাশিত হয়েছে। তার জীবন, চিন্তা, স্বপ্ন ও কর্মের ভিন্ন ভিন্ন দিক মিলিয়ে তাকে বোঝার নতুন সুযোগ তৈরি করেতে চেয়েছে আলেখ।
এই সংখ্যার লেখাসমূহ
bottom of page






