ইতিহাস, সংস্কৃতি ও চিন্তার বহুমাত্রিক জগৎকে পাঠকের সামনে হাজির করতে আলেখ সর্বদা সচেষ্ট। অতীতের বিস্মৃত অধ্যায় থেকে সমকালীন সমাজের জিজ্ঞাসা, লোক-ঐতিহ্য থেকে বুদ্ধিবৃত্তিক বিতর্ক, সাহিত্য থেকে দর্শন পর্যন্ত বিস্তৃত কাজের পরিধি। স্বাভাবিকভাবেই যে কোনো তথ্যনির্ভর, যুক্তিনিষ্ঠ ও মানসম্পন্ন লেখা প্রকাশের ক্ষেত্রে আমরা আগ্রহী। তবে যেহেতু আলেখের প্রকাশনা থিম-ভিত্তিক; ফলে লেখা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে।
১. লেখা পাঠানোর আগে করণীয় থিম পরিকল্পনা। ফলে ইতিহাস, দর্শন, সংস্কৃতি কিংবা সাহিত্যের যে কোনো বিষয়ে লেখা পাঠানোর আগে আলেখ টিমের সঙ্গে আলোচনা করে থিম নির্ধারণ করে নিলে ভালো হয়।
২. লেখা অবশ্যই মৌলিক ও পূর্বে অপ্রকাশিত হতে হবে।
৩. আলেখ যুক্তি ও তথ্যের নির্ভলতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। ফলে তথ্য বা যুক্তিকে হতে হবে ত্রুটিমুক্ত।
৪. লেখার ভাষা সহজ, প্রাঞ্জল ও পাঠকবান্ধব হওয়া বাঞ্ছনীয়।
৫. প্রয়োজনে ছবি, মানচিত্র বা অন্যান্য ভিজ্যুয়াল উপাদান সংযুক্ত করা যেতে পারে।
কোথায় পাঠাবেন
আপনার লেখা ও সংক্ষিপ্ত পরিচিতি পাঠান:
Email: write.alekh@gmail.com
নির্বাচিত লেখা সম্পাদনার পর আলেখ ওই থিমের সঙ্গে মিলিয়ে প্রকাশের তারিখ নির্ধারণ করবে। লেখা জমাদানের জবাবে ই-মেইল মারফত লেখকের সঙ্গে যোগাযোগ করা হবে।
