top of page

সম্পাদকীয় নীতি

​

১. আলেখ সম্পাদকীয় স্বাধীনতা, বুদ্ধিবৃত্তিক সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালিত হবে। ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে মুক্ত চিন্তা,  যুক্তিনির্ভর আলোচনা এবং বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশমাধ্যম হিসেবে কাজ করবে।
২. প্রতিটি লেখা প্রকাশের আগে সম্পাদকীয় পর্যালোচনার মধ্য দিয়ে যাবে।
৩. বিষয়বস্তু, তথ্যের নির্ভরযোগ্যতা, ভাষা ও উপস্থাপনার মান বিবেচনায় প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।
৪. লেখকের নিজস্ব মতামত ও আলেখের সম্পাদকীয় অবস্থানকে পৃথকভাবে বিবেচনা করা হবে।
৫. সম্পাদকীয় সিদ্ধান্তে কোনো রাজনৈতিক, বাণিজ্যিক বা ব্যক্তিগত প্রভাব গ্রহণযোগ্য হবে না।
৬. প্রয়োজন অনুযায়ী লেখার তথ্য যাচাই, সম্পাদনা ও সংশোধন করা হবে।
৭. লেখকের অনুমতি ছাড়া লেখার মূল বক্তব্য বা অবস্থান পরিবর্তন করা হবে না।
৮. বিজ্ঞাপন, স্পনসরশিপ ও সম্পাদকীয় কনটেন্টের মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখা হবে।
৯. প্রকাশিত কোনো লেখার বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ এলে তা পর্যালোচনা করা হবে।

bottom of page