কনটেন্ট পলিসি
আলেখ ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, সমাজ ও সমকালীন চিন্তাবিষয়ক মৌলিক ও মানসম্মত কনটেন্ট প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। পত্রিকাটি তথ্যনির্ভর, গবেষণাভিত্তিক, যুক্তিপূর্ণ ও বহুমাত্রিক চিন্তার চর্চাকে উৎসাহিত করে। সেক্ষেত্রে:
১. প্রকাশিত লেখায় তথ্যের যথার্থতা, নির্ভরযোগ্যতা ও প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে।
২. মৌলিক লেখা ও সৃজনশীল কাজকে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যের লেখা ব্যবহারে যথাযথ সূত্র উল্লেখ করতে হবে।
৩. বিদ্বেষমূলক বক্তব্য, সাম্প্রদায়িক উসকানি, বৈষম্য, ব্যক্তিগত আক্রমণ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য প্রকাশ করা হবে না।
৪. ইতিহাস ও সমকালীন বিষয় নিয়ে ভিন্নমত, বিতর্ক ও সমালোচনামূলক চিন্তার সুযোগ থাকবে।
৫. প্রকাশিত কনটেন্টের কপিরাইট ও মেধাস্বত্ব সংশ্লিষ্ট লেখক বা স্বত্বাধিকারীর থাকবে, যদি না ভিন্ন কোনো চুক্তি থাকে।
৬. ভুল তথ্য বা অনিচ্ছাকৃত ত্রুটি শনাক্ত হলে আলেখ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা ব্যাখ্যা প্রকাশ করবে।
